,

বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অন্যায় দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান – বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন দেশের উন্নয়নের একজন সাংবাদিকদের কলমের কালির ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অন্যায় দূর্নীতি ও সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে হবে। সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। সমাজের নানা অনিয়মের চিত্র তুলে ধরার পাশাপাশি নিজেদেরকে হলুদ সাংবাদিকতা থেকে মুক্ত রেখে পেশাগত দায়িত্বে আস্থা অর্জন করতে সাংবাদিকদের সচেতন হতে হবে।

নাসিরনগরে সাংবাদিকদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের মতবিনিময় সভায় এ আহবান জানান। স্থানীয় ডাকবাংলোতে রবিবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজনৈতিক ও সামাজিক এবং মাদকমুক্ত বিষয় নিয়ে কথা বলেন।
এসময় বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত থেকে বক্তব্য দেন।

উল্লেখ্য,প্রয়াত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূণ্য আসনে উপ-নির্বাচনে গত ১৩ মার্চ বিশাল ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর