,

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন 

news-image
মাজহারুল করিম অভি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী,  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার)। ২৬ মার্চ (সোমবার) সকাল ৫টা ৫৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার জেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এমপি-ডিসি-এসপি’র শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। এরপর স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা চলে আসে স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরপুরে শিক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার স্মৃতিসৌধ।

৪৭ বছর আগে ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি শোষকদের কবল থেকে মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয় ও সার্বভৌমত্ব। অর্জিত হয় একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর