,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেলেন ইউজিসি চেয়ারম্যান

news-image

আখাউড়া প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা গেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আজ রোববার দুপুরে স্থল বন্দরের শূণ্য রেখায় তাঁকে স্বাগত জানান ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি মো. ইকবাল হোসেন। এসময় তাঁর সাথে ছিলেন ইউজিসি’র উপ- সচিব মো. শাহীন সিরাজ। এর আগে ঢাকা থেকে সড়ক পথে বেলা সোয়া একটায় আখাউড়া স্থল বন্দরে এসে পৌঁছেন তিনি।

স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিথি কক্ষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান একান্ত আলাপচারিতায়  বলেন, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের আমন্ত্রণে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরা যাচ্ছেন তিনি। এসময় মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ত্রিপুরার নাম সব সময় উল্লেখিত থাকবে।

তার কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানী সেনাবাহিনীর আক্রমনে এদেশের বহু মানুষ ভারতবর্ষে প্রবেশ করে। ওই সময় ত্রিপুরায় এত মানুষ প্রবেশ করেছিল, তখন ত্রিপুরার জনসংখ্যার চেয়ে শরনার্থীর সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা আমাদের জন্য বিশাল পাওনা। তিনি মনে করেন বাঙালী হিসেবে আমরা আজীবন তাদের প্রতি কৃতত্ব দেখানো উচিত। অধ্যাপক আব্দুল মান্নান বলেন, শুধু একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি তা নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ত্রিপুরাবাসীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর