,

আখাউড়ায় দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দু’টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন এক গৃহবধু।  শনিবার দুপুরে উপজেলার আমোদাবাদ দাসপাড়া কনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, আমোদাবাদ গ্রামের কনু মিয়ার ছেলে জাকির মিয়ার বসত ঘরে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশের শরীফ মিয়ার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আগুন দেখে শরীফ মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৫) অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া ফায়ার সার্ভিসের কর্তৃব্যরত জসিম উদ্দিন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর