,

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়াতে আশুগঞ্জ সার কারখানায় আনন্দ শোভাযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম ঊঠবে। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়-মধ্য আয়ের দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের, গৌরবের। তাই তো দেশ এখন আনন্দের বন্যায় ভাসছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচির উপলক্ষে উৎসব পালন করেছে আশুগঞ্জ সার কারখানা কতৃপর্ক্ষ। বৃহস্পতিবার সকালে সার কারখানা স্কুল চত্বর থেকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কারখানা ও আবাসিক কলোনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান।

কারখানার প্রশাসনিক বিভাগের প্রধান এ টি এম বাক্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান গোলাম ফজলে রাব্বি, কারিগরি বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আকন্দ, বানিজ্যিক বিভাগের প্রধান নজরুল ইসলাম, কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মীর মনির হোসেন, কলেজর অধ্যক্ষ মোঃ জাকির হোসেন তালুকদার।

শোভাযাত্রায় কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃ-বৃন্দ, এম্পয়ীজ ক্লাবের নেতৃ-বৃন্দ, অফিসার্স ক্লাবের নেতৃ-বৃন্দ, মহিলা ক্লাবের নেতৃ-বৃন্দম, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃ-বৃন্দ ও সার কারখানা কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কারখানার শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর