,

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলায় যুবক  গ্রেফতার 

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায়  আতাউর রহমান বাবু (৩২) নামক এক যুবককে   গ্রেফতার করেছে পুলিশ।
সে বহিস্কৃত  যুবদল নেতা  ও  বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। বুধবার  বিকালে  পৌর এলাকার তেতৈয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু একই এলাকার  মৃত: ফজলুল রহমানের ছেলে।
পুলিশ  জানায়, ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে এক নারী কিছুদিন আগে  বাবুকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা হওয়ার পর থেকে বাবু  পলাতক ছিল।  বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন মামলার গ্রেফতারি পরোয়না ভিওিতে বাবুকে  আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আগামীকাল তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর