,

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে উপ-নিবার্চনে জয়ী আওয়ামীলীগের প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম। আজ বুধবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে শপথ পড়ান। প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে উপ-নিবার্চনে জয়ী আওয়ামীলীগের প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম। গত ১৩ মার্চ ওই আসনে উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা) ৮২ হাজার ২‘শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোয়ান আহমেদ(লাঙ্গল) ৩৩ হাজার ৫ শত ৮৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য,আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এডভোকেট ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা যাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-১ আসন শূন্য ঘোষনা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে নিবার্চন কমিশন। সৎ মানুষ হিসেবে খ্যাত সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এভোকেট ছায়েদুল হক ১৯৭৩,১৯৯৬,২০০১,২০০৮ এবং সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পঞ্চমবারের মত এ আসনে জয়ী হন।

২০০১ এর নির্বাচনে চট্টগ্রাম বিভাগে আওয়ামীলীগের ফল বিপর্যয়ের মধ্যেও জয়ী হয়ে চমক দেখিয়েছিলেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর এই নেতাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর