,

আখাউড়ায়  অগ্নিকান্ডে কৃষকের ৫ টি গরু জীবন্ত অগ্নিদ্বগ্ধ 

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়ায়  অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘরসহ ৫ টি গরু আগুনে পুড়ে মারা গেছে। এতে প্রায় ৪ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার মোগড়া ইউপির  ছয়ঘড়িয়ায় গ্রামের মোঃ ফোরকান মিয়ার গোয়াল ঘরে  এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলা ছয়ঘড়িয়ার গ্রামের কৃষক মোঃ ফুরকান মিয়ার গোয়াল ঘরে ৫ টি গরু রাখা ছিল এবং গরু গুলোকে মশার উপদ্রব হইতে রক্ষার জন্য গোয়াল ঘরে কয়েল জালিয়েছিলেন পরে রাতে কোন এক সময়  কয়েল থেকে আগুন লেগে নিমিশেই ৫টি গবাদি পশুসহ গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় গোয়ালে থাকা ৫টি গরুর মধ্যে ৫টিই পুড়ে মারা যায় ।
ফুরকান মিয়া জানান, গতকাল  রাতে প্রতিদিনের মত মশার কয়েল দেওয়া হয়েছিল আজ বুধবার ভোর সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি সেই মশার কয়েল থেকে আগুন লেগে আমার ৫ টি গরুসহ আমার গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে রাতের কোন সময় আগুন লেগেছে আমরা কেহই টের পাইনি।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর