,

আখাউড়া স্হলবন্দর দিয়ে স্টিল পাইপের চালান গেল ভারতে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বাংলাদেশ-ভারত বিভিন্ন পণ্য আমদানি-রফতানির জন্য বাংলাদেশে গড়ে ওঠে দেশের অন্যতম রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর। এই আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ –ভারত ট্রানজিট প্রক্রিয়ায় ট্রানজিট পন্য স্টিল পাইপের চালান সমপন্ন হয়েছে। গত ৭দিনে ভারতের ত্রিপুরায় ট্রানজিট পন্যের বিশাল একটি চালান যায় ভারতে।
সিএন্ডএফ এজেন্ট সূএ জানান, মঙ্গলবার দুপুরে  আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পন্যের স্টিল পাইপ চালানটি ভারতে গেছে। গত ১৪ মার্চ থেকে টানা ৭দিনে ৫৫৬.৯৭ মেট্রিন টন স্টিল পাইপ গেছে ভারতের ত্রিপুরায়। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ট্রানজিট পন্যের স্টিল পাইপের চালানটির সম্পন্নের কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১লা মার্চ ভারত কলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে আসা আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে, এমভি-৩ নামের ট্রানজিট পন্যের প্রায় ৫৫৭ মেট্রিক টন স্টিল পাইপের একটি ভারতীয় জাহাজ। ত্রিপুরার নির্বাচন পরবর্তী অস্হিরতার  কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ১৪ মার্চ থেকে  সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় চালান যাওয়া শুরু হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর