,

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “আনন্দ পাঠশালার” প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের সামাজিক সেবামৃলক সংগঠন ‘আলোর পথে’ কর্তৃক পরিচালিত পুনিয়াউট উত্তরপাড়া রেল লাইনের পাশে অবস্থিত  সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোর সন্ধান দিতে প্রতিষ্ঠিত ‘ আলোর পথের আনন্দ পাঠশালা’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার  বিকালে  খোলা আকাশের নিচে   স্কুলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করেছে আলোর পথে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত  ছিলেন অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.মিন্টু ভৌমক, এড.লোকমান হোসেন  উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, আব্দুল মালেক ও হেদায়েতুল আজিজ মুন্না।
পাঠাশালার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব সোপানুল ইসলাম সোপান এক বছরে পাঠশালা ও শিশুদের উন্নতির কথা তুলে ধরেন।তিনি বলেন শিশুদের মাঝে আচরণগত পরিবর্তন এসেছে, তারা আগে থেকে অনেক পরিচ্ছন্ন হয়েছে।তিনি আলোর পথের স্বচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করে বলেন তোমাদের মা-বাবা মহান,কারন তাদের ছেলে মেয়েরা এমন মহৎ কাজের সাথে জড়িত।
বিশেষ অতিথিবৃন্দ পাঠশালার মঙ্গল কামনা করে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক ও উপদেশমূলক বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর