,

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজানো কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫ 

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বিয়েবাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়জনকে আটক করেছে।

জানা গেছে, চাপুইর গ্রামের রহিম মিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে গত রবিবার রাতে গান বাজানো হয়। এ নিয়ে গ্রামের রাজু আহমেদ ও বিল্লাল মিয়া নামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার  উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহতদের মধ্যে বাবুল মিয়া, রুনা বেগম, জয়নাল মিয়া, জামাল মিয়া, সাইফুল মিয়া, রাব্বি মিয়া, মজনু মিয়া, রিফাত, কালু মিয়া, ইকবাল মিয়া, শাহীন মিয়া, বাদল মিয়া, নাঈম মিয়া, শরীফুল ইসলাম, জানু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর