,

নবীনগরে উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কালের রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেফতার 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কালের রহস্য উদঘাটন হয়েছে। সে সাথে হত্যার সাথে জড়িত মূলহোতাকে  গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়,   নবীনগর উপজেলার সোহাতা কানাবাড়ী মোড় থেকে অজ্ঞাত  লাশের কঙ্কাল পাওয়া গিয়েছিল গত বছরের নভেম্বব মাসে। পরে দীর্ঘ দিন পর বিভিন্ন তর্থ্যের ভিওিতে  থানার পুলিশের চেষ্টায় কঙ্কালের রহস্য উদঘাটন হয়। একই সঙ্গে হত্যা  মূল হোতা  উপজেলার শ্রীরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদি হাসানকে (২২)  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে অজ্ঞাত লাশের জীবদ্দশায় ব্যবহৃত কালো রঙয়ের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাঁরা আরও জানান, গ্রেফতার মেহেদী তাঁর স্বীকারোক্তিতে  বলেন উদ্ধারকৃত মটর সাইকেলটির জন্যই সে তার বন্ধু মাহিত হাসানকে  নবীনগর এনে হত্যা করে । নিহত মহিত ঢাকা জেলার মর্ধ্য বাড্ডা এলাকার কবির মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, গ্রেফতারকৃত
আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যার  ঘটনার বিষয়ে সে  স্বীকারেক্তি দেন। এঘটনায়
কঙ্কালের উদ্ধার হওয়ার পরই সাধারণ হয়েছিল। এখন নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি মেহেদি আদালতে নিজেকে ঘটনার বিষয়ে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর