,

তিতাস নদীর পাড়ে সনাতন ধর্মালম্বীদের পূণ্যস্নানে হাজার হাজার  মানুষের ঢল 

news-image

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরের তিতাস নদীর ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নন শুরু হয়েছে। আজ বৃহস্হপতিবার খুব সকালে   সূর্যোদয়ের সাথে সাথেই তিতাস ঘাটে স্নান শুরু হয় তা চলবে বিকেল পর্যন্ত। বাংলা সনের চৈত্রমাসের তিথি মোতাবেক এ পূণ্যস্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এতে সারা বছরের পাপ মোচন হয় বলে তাদের বিশ্বাস। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ছোট-বড় নারী-পুরুষের সমাগম ঘটেছে তিতাস পাড়ে। স্নান শেষে তাদেরকে মন্ত্র পাঠ করতে দেখা যায়।

এ দিকে স্নানকে কেন্দ্র করে খড়মপুর মাজার মাঠে বসেছে চৈত্র মেলা। মেলায় মাটির তৈরির হরিণ, গরু, হাসসহ বিভিন্ন প্রকার পশু-পাখি, খেলনা, বাঁশ বেতের তৈরি জিনিষপত্র, হাড়ি-পাতিল, ফলের দোকান, দা-বটি, মিষ্টান্ন, হাতপাখাসহ বিভিন্ন রকম জিনিষপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
উৎসবে রূপ নিয়েছে পুরো মেলার মাঠ। শিশু-কিশোরসহ বড়রাও দোকানে দোকানে ঘুরে ক্রয় করছেন পছন্দের জিনিসপএ। এ দিকে সকালে তিতাস পাড়ে গিয়ে দেখা গেছে, খড়মপুর মাজার কমিটির পক্ষ থেকে তিতাস পাড়ে বড় পেন্ডেল টানানো হয়েছে। নিরাপত্তার রক্ষার্থে দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা। মেলার মাঠে কথা হয় ছোট্ট মেয়ে তৃষার  সাথে সে বলেন,  মাটির তৈরি হাড়ি-পাতিলসহ অনেক খেলনা কিনেছি। বৃৃৃৃদ্ধ  হরিবালা দাস এসেছেন সিঙ্গারবিল থেকে। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে এখানে স্নান করতে আসেন।  স্নানের মাধ্যমে পাপ সমস্ত পাপ মোচন হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর