,

আহতদের অবস্থার উন্নতি হচ্ছে, কিছু দিনের মধ্যে সবাই ফিরবেন : রাষ্ট্রদূত

news-image

নিউজ ডেস্ক : নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে- কিছু দিনের মধ্যে সবাই দেশে ফিরতে পারবেন।

এর মধ্যে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল-কেএমসিতে চিকিৎসাধীন শাহরিন আহমেদ, আলমুন নাহার অ্যানি, কামরুন্নেসা স্বর্ণা ও মেহেদী হাসানকে বাংলাদেশে আনার ব্যাপারে অনাপত্তি দেয়া হয়েছে।

তারা যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারবেন। এর মধ্যে শাহরিন আহমেদ আজই দেশে ফিরতে পারবেন বলে জানান রাষ্ট্রদূত।

শাহরিন দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হবে বলে জানান এর সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আজ এক রোগী আসবেন বলে আমরা জানতে পেরেছি। বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে। আমাদের আবাসিক সার্জন পার্থ শঙ্কর রায়কেও বলা হয়েছে। অ্যাম্বুলেন্সও প্রস্তুত আছে। দেশে এলেই তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হবে।

জানা গেছে, সোমবার ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার পর আহতাবস্থায় ১০ যাত্রীকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হবে।

এর মধ্যে আহত ডা. মো. রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী ও ইমরানা কবির হাসিকে ভারতে নেয়া হবে। কাঠমান্ডুতে চিকিৎসা শেষে কবির হোসেন, শেখ রাশেদ রুবাইয়াত ও মো. শাহীন বেপারিকে দেশে পাঠানো হবে।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার বেলা ২টা ১৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলার বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ বিমান।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বিমানে থাকা ৭১ আরোহীর মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ বাংলাদেশিসহ ১৯ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে