,

ব্রাাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে নৌকার নতুন মাঝি ফরহাদ হোসেন সংগ্রাম

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূন্য আসনে উপ-নির্বাচনে নৌকার নতুন মাঝি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা) ৮২ হাজার ২‘শ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোয়ান আহমেদ(লাঙ্গল) ৩৩ হাজার ৫ শত ৮৬ ভোট পেয়েছেন। তরুন প্রজম্মের অহংকার বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম জয়ী হওয়ার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

জানা যায়,মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ফখরুল হোসেন ও আনসার ভিডিপির উপ-পরিচালক মরহুম ফেরদৌস আরা বেগম রুনুর ঘরে স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম নেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শিশুটির নাম রেখেছিলেন সংগ্রাম। কৈশরকাল থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের পতাকাতলে রাজপথে নেমেছেন। তিনি হলেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। প্রয়াত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূণ্য আসনে উপ-নির্বাচনে মঙ্গলবার(১৩ মার্চ ) বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নিবার্চিত হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণসহ মুক্তিযোদ্ধার প্রজন্ম হওয়ায় দলমত নির্বিশেষে অনেকেই স্বাগত জানিয়েছেন।

উপজেলার গুনিয়াউক গ্রামের বড়বাড়িতে তার জন্ম। বাবা-মা দু’জনেই ছিলেন বীর মুক্তিযোদ্ধা। বাবা ফকরুল হোসেন একদিকে যেমন মুক্তিযোদ্ধা আবার ছিলেন সাবেক পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের জাতীয় রেডক্রস সোসাইটির সেক্রেটারি। সংগ্রামের মামা বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ। যাদের আদর্শ ও অনুপ্রেরণা ছিল তার রাজনৈতিক পথচলার পাথেয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জীবন থেকেই যোগ দেন ছাত্রলীগে। ১৯৯৩-৯৪ সালে মতিঝিল থানা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৩ সালে মনোনীত হন ছাত্রলীগের জাতীয় কমিটির সদস্য পদে।পরের বছর ১৯৯৪ সালে ছাত্রলীগের জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা করে নেন সদস্য হিসেবে।

এরপর ১৯৮৮ সালে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনিত হন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক,২০০২-২০০৬ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ফরহাদ হোসেন ১৯৮৮ সালে এস এস সি পাশ ও ১৯৯০ সালে এইচএসসি, ৯৪ সালে স্নাতক এবং ৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।এরপর ২০১৪ সালে এলএল বি ও ২০১৬ সালে এল এল এম ডিগ্রি লাভ করেন।বর্তমানে তিনি আমদনীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।

উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর