,

নাসিরনগরে জাল ভোট , আটক ২, সহকারী প্রিজাইডিং অফিসারে বিরুদ্ধে সিল মারার অভিযোগ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূন্য আসনে  মঙ্গলবার উপ-নিবার্চনের ভোট গ্রহন শেষ হয়েছে। নির্বাচনের শুরুতেই সকাল ৮টা থেকে  থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। তবে দুপুরের দিকে কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেলেও বেশির ভাগ কেন্দ্রে ভোটাদের উপস্থিতি কম ছিল আবার অনেক কেন্দ্রেই ফাঁকা দেখা যায়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দিয়েছে। এদিকে চাপরতলা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ২জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ।
এদিকে চিতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুরুষ ভোট কেন্দ্রে একসহকারী প্রিজাইডিং অফিসার কর্মকর্তার বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ার আহমেদ। এদিকে নির্বাচনে ভোট জালিয়াতি, ভোটাদের ভয়-ভীতি প্রর্দশন করে দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে  বের করে অভিযোগ এনে   বিকাল পৌনে চারটা  জাতীয় পার্টির প্রার্থী  নির্বাচন প্রত্যাহার করেন ও পূন নির্বাচন দাবী করেন রেজওয়ানুর রহমান।
নির্বাচনে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন কেন্দ্রে মোতায়েন রয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে তিনটি করে ৩৯টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া ২০ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেষ্ট ও ৪জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেষ্ট নিবার্চনী এলাকায় দায়িত্ব পালন করছে। এ আসনে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ১০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫‘শ ৯৯ জন। এদিকে ঝুঁিকপূর্ণ ৪৯টি কেন্দ্র নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা । উল্লেখ গত বছরের ১৬ই ডিসেম্বর মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী ছায়দুল হকের মৃতে্যুতে আসনটি শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর