,

সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে স্থানীয় সময় আজ বিকেলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন।

স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের সরকারি সফরে গত রবিবার সিঙ্গাপুর পৌঁছেন। আগামীকাল বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের