,

আখাউড়ায় সড়ক দূর্ঘটনায়  ৩ জন পুলিশ সদস্য আহত

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস সড়কে সিএনজি চালিক অটোরিক্সা দুর্ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুত্বর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলাসদর হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রোববার দিবাগত গভীর রাত আখাউড়া থানার এস আই সুরুজের নেতৃত্বে পুলিশের একটি টহলপাঠি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে আআখাউড়া  বাইপাস সড়কে টহল দিচ্ছিল। তখন  ৩টায় দ্রুত চলন্ত অবস্থায় হঠাৎ অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনায় শিকার হয়। ধুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি। এই দুর্ঘটনায় আহত হয় আখাউড়া থানার পুলিশ কর্মকর্তা এসআই সরুজ, পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন ও হাতিম মিয়াসহ  তিন জন। গুরুত্বর আহত মেজবাহকে উন্নত চিকিৎসার জন্য জেল সদর হাসপাতালে পাঠানো   হয়েছে বলে জানাগেছে।
আখাউড়া থানার( ওসি)  মোশারফ হোসেন তরফদার  ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেছেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। একজন গুরুত্বর আহত হয়েছেন বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর