,

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচন : শেষ হল প্রচারনা, সকল প্রস্তুতি সম্পন্ন

news-image

তৌহদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) উপ-নির্বাচন আগামী ১৩ই মার্চ। এরই মাঝে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রচারনা ও শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিজিবি, পুলিশ আনসার ভিডিপি সহ ১৭শ ৭৬ জন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশ এপিবিএন ও আনসারদের সমন্বয়ে ৩৯ টি মোবইল টিম দায়িত্ব পালন করবে। ৭৪ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৬৪ জন পোলিং অফিসার ৭২৮জন নিয়োগ দেয়া হয়েছে। ২০ জন নির্বাহী ম্যজিষ্ট্রট ও ৪জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিবার ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্বাচনী এলকায় দায়িত্ব পালন করবে।

নির্বিঘেœ যাতে ভোটারা ভোট দিতে পারে তার জন্য সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকা। নির্বাচনে ৩ টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্য জোটের প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করছে। এ আসনে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১ লক্ষ ১০ হাজার ৪১০ জর ও নারী ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫৯৯জন। মোট ভোট কেন্দ্রে ৭৪টি এর মধ্যে গুরুত্বপূর্ন কেন্দ্রের সংখ্যা ৪৯টি।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর