,

দেশ ও দশের শান্তির জন্য নৌকায় ভোট দিন-ক্যা.তাজ এমপি

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটাই তা হচ্ছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন। আমরা উন্নয়নে বিশ্বসী। দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অপরদিকে বিএনপির কাজ হল উন্নয়নে বাধা সৃষ্টি করা।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালি ইউনিয়নের আকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ বছর পূর্তী উপলক্ষ্যে স্কুলমাঠে এক জনসভায় স্কুল কমিটির সভাপতি আ.মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
ক্যা.তাজুল ইসলাম এমপি বলেন, বিএনপির আমলে বাঞ্ছারামপুর ছিল উন্নয়নবিহীন এক লুটপাটের উপজেলা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জঙ্গি খুনিদের কঠোর হাতে যেমন দমন করেছে,তেমনি রাস্তাঘাট,ব্রীজ তৈরীসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এই উপজেলায় গড়ে উঠেছে। বাঞ্ছারামপুর এখন শান্তির নগরী।

তিনি আরো বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন সবার হাতে মোবাইল ফোন। মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে এখন জনগণের হাতের মুঠোয়ে পৌঁছেছে কৃষিসেবা, চিকিৎসাসেবা।আর এসব সেবা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৌশাদ মাহমুদ,যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল প্রমূখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর