,

নাসিরনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে- আকতারুজ্জামান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান বলেছেন,নাসিরনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে উপ-নিবার্চনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে বিজয় করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে উপ-নির্বাচনে উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ শনিবার(১০ মার্চ )বিকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। আওয়ামীলীগের প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন প্রয়াত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে উপ-নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. কিরণ মিয়ার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, প্রয়াত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা মিনু,

আওয়ামীলীগের চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক একেএম এনামুল হক শামীম,সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত রায় নন্দী,রিয়াজুল কবির কাউছার,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম রাব্বানী চিনু,ইসহাক আলী খান পান্না,লিয়াকত সিকদার,কামরুজ্জামান আনসারী,শাহাজান সাজু,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল-মামুন সরকার,সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক মাহববুল বারী মন্টু,উপজেলা আওয়ামীলীগ সাধারণ ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয়,জেলা,উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর