,

আখাউড়ায় অগ্নিকান্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

news-image
মাজহারুল করিম অভি : আখাউড়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। গত শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বড় বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় একাধিক সূত্র জানায়, রাত আড়াইটার পর বড় বাজারে মোঃ শাহ আলমের মালিকানাধীন মার্কেটে আগুন লাগে। এতে লিটন মিয়ার হোটেল ও আক্তার মিয়ার প্লাস্টিকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মধু সূদন পালের মালিকানাধীন রফিক মিয়ার দোকানে আগুন লেগে সামান্য ক্ষতি হয়।
খবর পেয়ে গতকাল শনিবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর