,

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

news-image
আখাউড়া প্রতিনিধি :    ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ স্লোগান নিয়ে আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকর খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা, শিক্ষিকা কাজী সাফিয়া খাতুন, মৌসুমী আক্তার প্রমুখ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ র‌্যালি ও উন্নয়ন মেলার আয়োজন করে।পরে অতিথিরা উপজেলা পরিষদ মাঠে নারী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর