,

সবদলের অংশগ্রহণে নতুন কিছু করব না : সিইসি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন সব দলের অংশ গ্রহনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে নতুন করে আর কোনো উদ্যোগ নেয়া হবে না। তবে আমরা প্রত্যেক দলকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেছি। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া- ১ নাসিরনগর আসনের আগামী ১৩ই মার্চ উপ-নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাচন কমিশনের সচিব মো: হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংঙ্কর রঞ্জন সাহা, পুলিশ সুপার মো: মিজানুর রহমান সহ বিজিবি, র‌্যাব, পুলিশ সহ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতবছরের ১৬ই ডিসেম্বর এ আসনের সাংসদ প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শুন্য হয়। আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনের ভোটপ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর