,

পাট রপ্তানীর মাধ্যমে বিশ্ব দরবারে সোনালী আঁশের ঐতিহ্য তুলে ধরতে হবে

news-image

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এ জন্য পাটদ্রব্য বহুমুখীকরণ করনের কোনো বিকল্প নেই। তিনি পাট রপ্তানীর মাধ্যমে বিশ্ব দরবারে সোনালী আঁশের ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, এতে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। বর্তমান সরকারের দূরদর্শী নীতির কারণে দেশে সোনালী আঁশের সুদিন ফিরে আসছে। পলিথিন বর্জন করে পাটের পণ্য ব্যবহার করে পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখতে হবে। জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী শেষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাসের, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের উপ-পাট পরিদর্শক শোয়েব নাইম। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ প্রমুখ। এর আগে শহরের ফারুকী পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর