,

নাসিরনগরে মুক্তিযোদ্ধাদের স্যালুট জানালেন ইউএনওসহ সহ¯্রাধিক শিক্ষার্থী

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতহাস,মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কর্তৃক মুক্তিযুদ্ধের গল্প শোনানো ভিত্তিক কর্মসুচী ‘বীরের কন্ঠে বীরত্বগাঁথা’। এ উপলক্ষে আজ সোমবার(৫ মার্চ)সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনানোর মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসুচীর উদ্বোধন করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি।

উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম,প্রধান শিক্ষক আবদুর রহিম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম,আলী আহম্মেদ রিপন,সহকারী শিক্ষক নুরুল আলম,চন্দন কুমার দেব,সাংবাদিক সুজিত চক্রবর্তী,আবদুল হান্নান,এমডি মুরাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থীর সামনে যুদ্ধকালীন সময়ে নাসিরনগরের ঘটনা,মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মুক্তিকামী মানুষ। সেদিন দেশমাতৃকার প্রয়োজনে আমরা যুদ্ধ করেছি। দীর্ঘ নয় মাসের সংগ্রাম শেষে স্বাধীনতাও পেয়েছি। মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন তা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই। বীরণাঙ্গনা নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন‘৭১ সালে নারীরা দেশ ও সমাজকে বাঁচিয়ে রেখেছিলেন। পুরুষরা যুদ্ধে গিয়েছিল আর নারীরা সাহস ও শক্তি যোগানের পাশাপাশি সবকিছু আগলে রেখেছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন,দেশপ্রেম,মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন,মুক্তিযোদ্ধারা জানতেন না কতদিন যুদ্ধ চলবে বা কবে দেশ স্বাধীন হবে। সব কিছু অনিশ্চিত জেনেও শুধু মাত্র দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজী রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। তিনি বলেন ‘বীরের কন্ঠে বীরত্বগাঁথা’ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আবারও নতুন করে জাগরিত করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলে,আমরা শুধু পাঠ্য বইয়ে,চলচিত্রে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি।আজকে আমাদের দেশের সূর্য-সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে পেয়ে ও তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ,অভিজ্ঞতার গল্প শুনে দেশমাতৃকার প্রতি আরও বেশি গভীর ভালবাসা অনুভব করছি।‘বীরের কন্ঠে বীরত্বগাঁথা’আমাদেরকে মুক্তিযুদ্ধের সাথে নতুন করে পরিচিত করে।

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধার প্রজন্মের সন্তান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর