,

তামিম ব্যর্থ, পেশাওয়ারকে হারাল মুলতান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের পেশাওয়ার জালমিকে ৭ উইকেটে হারিয়েছে মুলতান সুলতানস। ৫ বল বাকি থাকতে ১৫২ রানের লক্ষ্য পৌঁছে যায় মুলতান। এদিন নিজ দল পেশাওয়ারের পক্ষে বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবালও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশাওয়ারের। শূন্য রানে ফিরেন কামরান আকমল। আরেক ওপেনার তামিম বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে।

মোহাম্মদ ইরফানকে পরপর দুই চার হাঁকানোর পর আরেকটি বাউন্ডারির চেষ্টায় ফিরে যান তামিম। ফাইন লেগে ১১ বলে ১১ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের দারুণ ক্যাচ নেন জুনায়েদ খান।

বাজে শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ হাফিজের ৫২ বলে ৫৯ ও ড্যারেন স্যামির ১১ বলে ২৯ রানের ওপর ভর দিয়ে দেড়শ ছাড়ায় পেশাওয়ারের সংগ্রহ।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান আহমেদ শেহজাদ। তবে কুমার সাঙ্গাকারার ৫৭ ও শোয়েব মাকসুদের ওপর ভর করে দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় মুলতান। কাইরন পোলার্ডকে (১৩ বলে ২১) নিয়ে বাকিটা সহজেই সারেন শোয়েব মালিক। অধিনায়ক ৩০ বলে অপরাজিত থাকেন ৪২ রানে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের