,

পেরুতে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে নিহত ৪৪

news-image

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চলতি বছর পেরুতে বাস দুর্ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা এটি।

দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, “পেরুর জাতীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।”

বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো; কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পুলিশ।

যাত্রীর সংখ্যা আরো বেশি হবে বলে মন্তব্য পুলিশের। তাদের যুক্তি, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্ট্রারে তাদের উল্লেখ নেই।

আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।

পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। এর জন্য দেশটির অনিরাপদ সড়ক ও চালকদের দক্ষতার অভাব দায়ী বলে মনে করা হয়।

এর আগে জানুয়ারির প্রথমদিকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের