রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাজ পেতে অভিনেতারাও বিছানায় যায়’

news-image

বিনোদন ডেস্ক : বহুদিন আগে থেকেই যৌন হেনস্তার বিষয়ে সরব হয়েছে গোটা হলিউড। পরে আওয়াজ উঠেছে বলিউডেও। বিশ্বের বড় দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছবির পরিচালক ও প্রযোজকদের দ্বারা অভিনেত্রীদের যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। হলিউড ও বলিউডের একাধিক নামকরা অভিনেত্রী বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

কিন্তু এবার ঘটলো ঠিক উল্টোটা। ছবিতে কাজ পাওয়ার জন্য বলিউডের অনেক অভিনেতারাও স্বেচ্ছায় পরিচালক ও প্রযোজকদের বিছানায় যায় বলে সম্প্রতি মন্তব্য করেছেন সেখানকার নারী পরিচালক একতা কাপুর। বিভিন্ন টিভি সিরিয়াল ও চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে যিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি পাকা করে নিয়েছেন।

কয়েক মাস আগে থেকেই বিশ্বজুড়ে চলছে যৌন হেনস্তার জোর বিতর্ক। হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে কয়েকজন অভিনেত্রী আওয়াজ তোলার পরেই যেটা প্রকাশ্যে চলে আসে। একতার মতে, ‘হার্ভের বিষয়টি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের চেষ্টাও জড়িত। আর এটাই সত্যি।’

একতা যোগ করেন, ‘এই ঘটনা হার্ভের মধ্যেই সীমাবদ্ধ নয়। বলিউডে অনেক পরিচালক এবং প্রযোজকও যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও আছেন যারা কাজ পাওয়ার জন্য নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন।’

বলিউডের এই নারী পরিচালক আরও বলেন, ‘আমি আশা করি, শিকারীকে ক্ষমতার উপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটাও সব সময় সত্য নয় যে, যাদের ক্ষমতা নেই তারাই কেবল যৌন হেনস্তার মত ঘটনার শিকার হন। ক্ষমতাবানরাও মাঝে মাঝে এমন ঘটনার ভুক্তভোগী হয়ে থাকেন।’

বলিউডে যৌন হেনস্তার বিষয়ে মুখ খুলে প্রতিবাদ করেছেন কঙ্গনা রানাউত, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার মতো প্রথমসারির অভিনেত্রীরা। তাদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অনেক অভিনেতারাও। এমন ঘটনার খুব বেশিদিন হয়নি। এরই মধ্যে পরিচালক একতা কাপুরের এই ধরণের মন্তব্য। এবার কী বলবেন নায়িক-নায়িকারা?

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ