,

এসআইর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মাদক মামলায় জেলে

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার এসআই সিরাজের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। জেলা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে ভোলাহাট উপজেলার বাসিন্দা ও ভুক্তভোগী ছাত্রীর বড় বোন এ অভিযোগ করেন। এ সময় ছাত্রীর মা উপস্থিত ছিলেন। লিখিত বক্তৃতায় বলা হয়, ভোলাহাট থানার এসআই সিরাজ উদ্দিন তার ডিগ্রি পরীক্ষার্থী ছোট বোনকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র করে গত ১৩ ফেব্রুয়ারি সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে ছাত্রীর কক্ষে ঢুকে তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় একটি নীল রঙের প্যাকেট বের করে ইয়াবা ট্যাবলেট পেয়েছি বলে আনন্দে চিৎকার দিয়ে ওঠে। এ ঘটনায় তার মা ও বোনকে ধরে ভোলাহাট থানায় নিয়ে যায়। বিষয়টি ভোলাহাট থানার ওসি ফাসির উদ্দিনকে জানালে তিনি উল্টো মেয়েটির পরিবারকে হুমকি ধমকি দেয় এবং পরদিন ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে কলেজছাত্রী বোনকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের