রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকাই আমার প্রেরণা : কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : কোহলির নেতৃত্বে দীর্ঘ ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ব্যাট হাতে দলটির অধিনায়কও ছিলেন দুর্দান্ত। ছয় ম্যাচের সিরিজে তিন সেঞ্চুরিতে করেছেন ৫৫৮ রান। যা দ্বিপাক্ষিক সিরিজে কোন অধিনায়কের সর্বোচ্চ রান। তবে এ সবকিছুর জন্যই আনুশকাকে কৃতিত্ব দিচ্ছেন ভারতের এই অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। গোটা সিরিজে প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পর আনুশকাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সেই কথা উল্লেখ করে কোহলি আরও বলেন, অতীতে এর জন্য অনেক কথা শুনতে হয়েছে আমার স্ত্রীকে। সেই আনুশকাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই প্রেরণা প্রাপ্তি একটা দুর্দান্ত অনুভূতি।’

এদিকে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫-১ হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফেরার কথা জানালেন ভারত অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ