,

বাড্ডায় ভেঙে পড়েছে ইউলুপের বিম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে বিমটি ভেঙে পড়ে। এরপর থেকে বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছে, ইউলুপের একটি লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে শনিবার সকালে। অাধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হয়। পৌনে ৯টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তায় দুই ধারে অসংখ্য গাড়ি আটকে আছে। অফিসগামী অনেক মানুষ হেঁটে অফিসের দিকে রওনা করছেন।

ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সে সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি।

তিনি বলেন, যাত্রী, চালক ও পথচারীদের অসহযোগিতামূলক আচরণের কারণে যানজট এখনও রয়ে গেছে। রাস্তায় পার্কিং করা গাড়ি র‌্যাকারে সরিয়ে নেয়া হচ্ছে। আশা করছি আধা ঘণ্টার মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের