,

থাইল্যান্ড থেকে বাংলাদেশের চাল কেনার সিদ্ধান্ত বাতিল

news-image

নিউজ ডেস্ক : চুক্তি চূড়ান্ত করতে বিলম্ব হওয়ার অভিযোগে থাইল্যান্ড থেকে চাল কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এদিকে চলতি সপ্তাহে ভারত ও থাইল্যান্ডে চালের দাম পড়ে গেছে। বিদেশে থাইল্যান্ডের চালের চাহিদাও মন্থর বলে জানা গেছে। খবর ব্যাংকক পোস্ট।

২০১৭ সাল থেকে বাংলাদেশ ছিল থাইল্যান্ডের সবচেয়ে বড় চাল আমদানিকারক দেশ। ওই সময় বন্যায় বাংলাদেশের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

থাইল্যান্ড থেকে দেড় লাখ টন চাল কেনার পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ। গত অক্টোবরে করা ওই পরিকল্পনা অনুসারে তারা এক টন চাল ৩৮ হাজার ৬০০ টাকা দরে কিনতে চেয়েছিল।

খাদ্য মহাপরিদফতরের প্রধান বদরুল হাসান বলেন, তারা চুক্তি করতে এতটাই সময় নিয়েছে যে, তাদের কাছ থেকে চাল কেনার পরিকল্পনা বাদ দিতে হয়েছে। আমরা প্রতিবেশী ভারত থেকে চাল আমদানি করছি। স্থানীয়ভাবে চাল সংগ্রহের ক্ষেত্রেও আমরা বেশ সাড়া পাচ্ছি।

ভারতে চালের দাম ৫ শতাংশ কমে গেছে। যে চালের টন ৩৪ হাজার ৯০০ টাকায় কেনা হতো। সেই চালে প্রায় এক হাজার টাকা কমে গেছে।

২০১১ সালের সেপ্টেম্বর থেকে চালের দাম এতটা কখনও কমেনি। মাত্র দুই সপ্তাহের মধ্যে এই দরপতনের ঘটনা ঘটেছে।

অন্ধ্রপ্রদেশের কাকিনাদারের এক চাল রফতানিকারী বলেন, চাহিদা কমে গেছে। ক্রেতাদের যে পরিমাণ চাল কেনার কথা ছিল, তা স্থগিত করে দিয়েছেন তারা। কাজেই দাম আরও পড়ে যেতে পারে।

ব্যাংককের এক চাল ব্যবসায়ী বলেন, রফতানিকারকরা ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, ইরান ও চীনের মতো বৃহৎ বাজারের দিকে তাকিয়ে আছেন। কিন্তু এ পর্যন্ত নতুন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। চলতি সপ্তাহে দাম খুব বেশি ওঠানামা করেনি। কারণ চীনে নতুন বছর উদযাপন করতে গিয়ে চালের মিলগুলো বন্ধ রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের