,

ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না, আমেরিকাকে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের একতরফা অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। এটি হচ্ছে ইসলামাবাদের রেড লাইন।

আমেরিকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান ভূখণ্ডে কোনো ধরনের একতরফা অভিযান চালানো হলে এর জবাব দেয়া হবে। আমেরিকা ভয়-ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে কোনো কিছুই অর্জন করতে পারবে না বলে তিনি জানান।

আহসান ইকবাল বলেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপানো যাবে না। সন্ত্রাসবাদ দমনের জন্য সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উপায়ও অবলম্বন করতে হবে।

এর আগে গতকাল আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত এজাজ আহমাদ চৌধুরী বলেছেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার জন্য পাকিস্তান জবাবদিহি করবে না এবং ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কে আফগান সমস্যার প্রভাব পড়া উচিত নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের