,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে অস্ট্রেলিয়া

news-image

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া জাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। সোমবার দেশটির ফেডারেল সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয়। এই বিলে এমপিরা সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

সোমবার দেশটির সংসদে লেবার দলের এমপি ম্যাট থিসলেথওয়ে বিলটি উত্থাপন করেন। বিলটিতে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করা হয়।

অস্ট্রেলিয়ার সামাজিক উন্নয়নে বিভিন্ন ভাষাভাষীদের অবদানের কথা উল্লেখ করেন ম্যাট। ভাষার প্রতি সম্মান প্রদর্শন ও সংরক্ষণার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয়ভাবে পালন করার কথা উত্থাপন করেন তিনি।

অস্ট্রেলিয়ার সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। একইসঙ্গে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করা হয়।

প্রসঙ্গত,বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি জাতীয়ভাবে পালনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের