,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভবিষ্যতে ঐক্যবদ্ধ কর্মসূচি দেবে ২০ দল : সাংবাদিকদের মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভবিষ্যতে ঐক্যবদ্ধ কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।

রবিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে শুধু বিএনপি নয়, ২০-দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে। এছাড়া বিএনপির দেয়া কর্মসূচিগুলোতে শুধু একাত্মতা ঘোষণাই নয়, আগামীতে সক্রিয়ভাবে ২০ দল অংশগ্রহণ করবে।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে সরকারের সব অনৈতিক কাজের নিন্দা জানিয়ে আসন্ন নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হতে পারে সেজন্য জোর দাবি জানানো হয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে কারাগারে নেয়ায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয় বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, খালেদা জিয়াই ২০ দলের নেত্রী। আর দলের মহাসচিব হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করবো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, এনডিপির গোলাম মোর্তুজা, জাগপার অধ্যাপিকা রেহেনা প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাড. আব্দুর রকিব, জাপার মোস্তফা জামাল হায়দার, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ ছাড়া বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর