,

খালেদা জিয়ার আপিল ও জামিন আবেদন হচ্ছে না আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এই সাজার বিরুদ্ধে আজ রবিবার উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করতে পারছেন না তার আইনজীবীরা। তাই আরও কয়েকদিন কারাগারে থাকতেই হচ্ছে বিএনপির চেয়ারপারসনকে।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিনই তার আইনজীবী আবদুর রেজ্জাক খান সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছি। রায়ের অনুলিপি পেলে আগামী রবিবার আমরা এ মামলার আপিল করব। আমরা বিচারকের সইসহ রায়ের একটি ফটোকপি চেয়েছি। সেটা পেলেও আমরা আপিল করব।’

ওইদিনই মামলার সার্টিফাইড কপি পেতে খালেদার আইনজীবীরা আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী