,

খালেদা জিয়ার রায়কে ঘিরে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে শাহবাগ থানায় ২টি ও রমনা থানায় ৩টি মামলা নথিভুক্ত হয়েছে।

পৃথক থানায় দায়ের করা এসব মামলায় ৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে মামলায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরো অনেককেই মামলার আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত যাওয়ার পথে পথে সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি তদন্ত জাফর আলী বিশ্বাস সাংবাদিকদের জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানাননি তিনি।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, থানায় দায়ের করা তিনটি মামলায় ১৬০ জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী