,

২৪ ঘণ্টার মধ্যে বিএনপির শীর্ষ কয়েক নেতা দল ছাড়ছেন : দাবি বিএনজেপির

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।

বিএনপির শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়ছেন বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনটাই দাবি করলেন অখ্যাত দলটির চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দুনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলটির স্থায়ী কমিটির অনেক নেতাসহ শীর্ষস্থানীয় নেতারা বিএনজেপিতে যোগ দেবেন।

ফয়েজ চৌধুরীর দাবি, বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা আমাদের দলে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে দেখা যাবে।

বিএনজেপি চেয়ারম্যান জানান, আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেবে বিএনজেপি।

এক্ষেত্রে সরকারের মদদ নেই দাবি করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার পর ফের সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন বিএনজেপির নেতারা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী