,

কারাগারে খালেদা জিয়ার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফাতেমা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় কারাগারে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন গৃহকর্মী ফাতেমা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কারাগারে যাওয়ার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। কারাগারে খালেদা জিয়ার সেলে চলে যান বিএনপি প্রধানের এই গৃহকর্মী।

এর আগে বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে কারাগারে এই অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য আবেদন করেন তার আইনজীবীরা। কারা কর্তৃপক্ষের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মেহেরুন্নেছা নামের এক মহিলা ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ও দলটির সহ-আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রায় ঘোষণার পর খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। অন্যের সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। তাই কারাগারে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চেয়ে আবেদন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী