,

খালেদা জিয়ার কক্ষে এসি ও ডিস সংযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের যে কক্ষে নেয়া হয়েছে সেই কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা রয়েছে ও টিভিতে ডিস সংযোগ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কর্মকর্তা জানান, কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ, ডিসের লাইনের ব্যবস্থা ও আরামদায়ক বিছানা রাখা হয়েছে। এছাড়া কক্ষের পাশে রান্নাঘর এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, কয়েক দিনের জন্য ওই রুমে থাকবেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি পুরনো কারাগারে ডে কেয়ার সেন্টারের কাছে মহিলা ওয়ার্ডে স্থানান্তরিত হতে পারেন। অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বাড়ি ভাড়া করে সাব-জেল ঘোষণা করে তাকে রাখা হতে পারে।

বর্তমানে যে কক্ষে খালেদা জিয়া আছেন সেটি আগে জেল সুপারের অফিস কক্ষ ছিল।

এছাড়া কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে খালেদা জিয়া সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা। কারাগারে নেওয়ার পর কারা চিকিৎসক আহসান হাবিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় খালেদা জিয়ার রক্তচাপ স্বাভাবিক ছিল। এরপর তাকে অল্প চিনিযুক্ত পেঁপে, আপেল, কমলা ও আঙুরের জুস পরিবেশন করা হয়

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী