,

খাবার নিয়ে কারাগারে খালেদা জিয়ার ভাই-বোন

news-image

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছেন তার মেজ বোন সেলিমা রহমান ও ছোটভাই শামীম ইস্কান্দার। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা একটি গাড়িতে করে কারাগারের ভেতরে প্রবেশ করেন।

এসময় তাদের সঙ্গে আরও ছিলেন শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে অভীক ইস্কান্দার। বিএনপি সূত্রে জানা গেছে, এই চারজন খাবার নিয়ে ভেতরে প্রবেশ করেছেন।

বিকাল তিনটার দিকে তারা একটি সাদা গাড়িতে করে কারা ফটকে আসেন। প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।

এই গাড়িতে করেই ভেতরে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়ার স্বজনদের

এর আগে শুক্রবার সকালে খালেদা জিয়ার জন্য তার পছন্দের কিছু ফল নিয়ে গিয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার স্ত্রী। কিন্তু খালেদা জিয়ার পছন্দের সেসব ফল পৌঁছেনি তার কাছে। জেলগেট থেকেই ফিরিয়ে দেওয়া হয় তাদের। জেলগেটের বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) শেখ আমিনুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

দুপুরে আবার ফল নিয়ে জেলগেটে আসেন বিএনপির তিন নেত্রী। তারা হলেন- অ্যাড. আরিফা জেসমিন, নেত্রকোনা জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রেহানা তালুকদার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি উম্মে কুলসুম রেখা। তবে পুলিশ তাদেরও ঢুকতে দেয়নি।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সেখানেই রাখা হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী