,

সরকারদলীয় নেতাদের বক্তব্যের সঙ্গে রায়ের হুবহু মিল আছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সরকারদলীয় মন্ত্রী, এমপি ও নেতারা যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বিচারকের রায়ের হুবহু মিল রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট কথিত দুর্নীতি মামলায় বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সরকারের বিশেষ একটি আদালত। এ মামলায় খালেদা জিয়ার জেল হবে, তাকে কারাগারে যেতে হবেই এমন কথা সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা বিগত দুই বছর ধরেই বলে আসছিলেন’।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রায় ঘোষণার পরও দেখা গেছে- সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের সঙ্গে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতের রায়ের হুবহু মিল রয়েছে’।

খালেদা জিয়াকে ‘মিথ্যা সাজানো মামলায়’ কারাদণ্ড দেয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে মন্তব্য করে রিজভী বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন।’

‘সরকারপ্রধান প্রতিহিংসাপরায়ণ হয়ে আদালত ও রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। তাদেরকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন প্রধানমন্ত্রী’, বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতার সঙ্গে বলেছেন- কোথায় আজ খালেদা জিয়া। তার এই বক্তব্যে মনে হয়েছে- বেগম জিয়াকে কারাগারে ঢুকিয়ে তিনি আত্মতৃপ্তি পেয়েছেন। তার বক্তব্যে উল্লাসের সুর ধ্বনিত হয়েছে। প্রতিহিংসার বিচারে সারা দেশ যখন বিষণ্ন বেদনায় মুষড়ে পড়েছে, তখন প্রধানমন্ত্রীর উল্লাসে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়- খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, সেটি ফরমায়েশি রায়’। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করেছেন শেখ হাসিনা। বালুর ট্রাক দিয়ে বারবার তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এ সরকারের মানসিক নির্যাতনে অকালে ঝরে গেছে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। কিন্তু যত জেলজুলুম, নির্যাতন, গুম, খুন করেন না কেন বাংলাদেশের জনগণের কাছে আপনার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। কোনো ফর্মুলাতেই আপনার মসনদ রক্ষা করতে পারবেন না। দেশের মানুষ আজ জেগে উঠেছে’।

‘আওয়ামী লীগের সশস্ত্র মহড়া, পুলিশের গুলি, ব্যারিকেড, তাণ্ডব উপেক্ষা করে গতকাল রাজধানীবাসী খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দিয়েছিল। জনগণের প্রতিরোধেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবেন’, বলেন রিজভী।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১