,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড নিয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ায় চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান।

দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন।

তারেক রহমান বর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। সে হিসেবে দেশের বাইরে অবস্থান করলেও তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন। তার নির্দেশনা আর গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে বলে জানান বিএনপির সিনিয়র নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের গঠনতন্ত্রে আছে, চেয়ারপারসন কোনো কারণে সাময়িকভাবে অনুপস্থিত থাকলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন। এটাই গঠনতন্ত্রের বিধান। তাই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শে দল চলবে। এজন্য তার দেশে ফেরার দরকার নেই। ওখান থেকেই নির্দেশনা দিতে পারবেন।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারার ‘গ’ এর ২ উপধারায় রয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধন এনে তারেকের জন্য সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদটি সৃষ্টি করা হয়। তবে তিনি তার আগে থেকেই রয়েছেন বিদেশে; দুটি মামলায় দণ্ডিত তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, গঠনতন্ত্রের দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে। সেই অনুযায়ী দল চলবে। দল পরিচালনায় কোনো দুশ্চিন্তার কারণ নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ বলেন, তারেকের পরামর্শে দলের স্থায়ী কমিটি দল পরিচালনা করবেন। কোনো সমস্যা হবে না।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন