,

পুলিশি বাধায় হেঁটেই আদালতে গেলেন ফখরুল-খসরু-মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধায় পায়ে হেঁটেই আদালতে যান ফখরুল-খসরু-মোশাররফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে তার গাড়িবহরের সঙ্গে যাওয়ার পথে বাধার মুখে পড়েছেন দলটির মহাসচিবসহ তিন নেতা। পরে তারা পায়ে হেঁটেই আদালেতের উদ্দেশে রওনা দেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর কদমফোয়ারা মোড়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে দেয় পুলিশ।

এ সময় প্রেসক্লাব মোড়ে গাড়ি রেখে হেঁটে আদালত প্রাঙ্গণের দিকে যেতে শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আজ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১