রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিছুক্ষণ পরেই রায়, দুই আসামি আদালতে

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা বকশি বাজারে আসতে শুরু করেছেন।

এ মামলার আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ৯ টা ১০ মিনিটে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে কাজী সলিমুল হক কামালকে সকাল আটটায় আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়া কিছুক্ষণ পরে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবার মামলার হাজিরার সময় সাধারণত সকাল ১১টার পর আদালতে হাজির হন খালেদা জিয়া। সে কারণে আজকেও ১১টার পর তিনি হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে।

খালেদা জিয়ার মামলার রায় উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে আদালত চত্বরে ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

আদালত এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাংবাদিকদেরও আদালতে প্রবেশের এক কিলোমিটার আগেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেখানে যেতে হয়েছে।

চানখাঁরপুল মোড়ে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। বকশি বাজারের আশপাশে রাস্তাতেও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন ৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা