,

আদালতে খালেদা জিয়ার হাজিরা জমা

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় উপলক্ষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার হাজিরা জমা দিয়েছেন তার আইনজীবীরা।

 

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বিএনপি নেত্রীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ হাজিরা জমা দেন।

 

এদিকে কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া আদালতের উদ্দেশে রওনা দেবেন।

 

এরই মধ্যে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, মীর নাসির উদ্দীন, নিতাই চন্দ্র রায়, সানাউল্লাহ মিয়া, আজিজুর রহমান খান বাচ্চু, আমিনুল ইসলাম ও জয়নুল আবেদীন মেজবাহ আদালতে উপস্থিত হয়েছেন।

 

এ ছাড়া দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, মীর আবদুস সালাম প্রমুখ আদালতে উপস্থিত হয়েছেন।

 

সকাল ১০টা ২০ মিনিটে আদালতে পৌঁছেছেন বিচারক ড. আখতারুজ্জামান। তিনি নিজের খাসকামরায় অবস্থান করছেন।

 

খালেদা জিয়া আদালতে পৌঁছালে তার উপস্থিতিতে রায় ঘোষণা করবেন বিচারক।

 

এরই মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েকজন আইনজীবীও আদালতে হাজির হয়েছেন। দুই দফায় নাম-প্রতিষ্ঠানের ঠিকানা ও মোবাইল নম্বর লিখে সেখানে পৌঁছেছেন সাংবাদিকরাও।

 

রায় উপলক্ষে কারাগার থেকে মামলার দুই আসামি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়েছে।

 

আদালতের ভেতরে সাদা পোশাক ও পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাইরে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তিন আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন।

 

খালেদা জিয়াসহ তিন আসামির উপস্থিতিতে আজ দুপুর নাগাদ বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ছয় আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

 

২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এ মামলায় ২৩৬ কার্যদিবসে ৩২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ২৮ কার্যদিবস ধরে আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। এর পর ১৬ কার্যদিবস উভয়পক্ষের (দুদক ও আসামিপক্ষ) যুক্তিতর্ক শুনানি শেষে ২৫ জানুয়ারি রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের