,

অভিযোগ প্রমাণ হলে যা হতে পারে খালেদার

news-image

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এজন্য অনেকের কাছে কাঙ্ক্ষিত প্রশ্ন দোষী প্রমাণিত হলে কি হতে পারে খালেদা জিয়ার?

মামলাটি সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে আইনজীবীরা বলছেন, এ মামলায় দণ্ডবিধি দুটি ধারা (১০৯ ও ৪০৯) ও দুদক আইনের ৫(২) ধারা রয়েছে। তারা বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হলে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পাশাপাশি অর্থদণ্ডের আদেশও দিতে পারেন আদালত। অন্যদিকে সরকারি কর্মচারী হিসেবে খালেদা জিয়া এবং কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা হিসেবে অর্থদণ্ড অথবা উভয় দণ্ডও হতে পারে। এ ধারায় আদালত কারাদণ্ড না দিয়ে শুধু অর্থ দণ্ডও করতে পারে।

কেননা এ ধারায় সাত বছরের কারাদণ্ড বা জরিমানা শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে উভয় ধারায়ই সর্বনিম্ন দণ্ড কত হবে উল্লেখ না থাকায় তা আদালতে ইচ্ছাধীন ক্ষমতার ওপর নির্ভর করে।

বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী