,

ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরীমনি এ তথ্য নিজেই জানিয়ে বলেন, আমি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। শরীরে প্রচণ্ড ব্যথা ও দুর্বলতা অনুভব করছি। চিকিৎসকদের পরামর্শে ও তাঁদের তত্ত্বাবধানে রয়েছি। আমার জন্য দোয়া করবেন।

পরীমনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি জানিয়ে শুভাকাঙ্ক্ষীদের আগামী ৫ দিন ফোন দিতে নিষেধ করেছেন।

সম্প্রতি পরীমনির বহুল আকাঙ্ক্ষিত ছবি অন্তর জ্বালা মুক্তি পায়। এই ছবিতে পরীমনির বিপিরীতে ছিলেন জায়েদ খান। ছবিটি আশানুরূপ ব্যবসা না করতে পারলেও নায়িকার চাহিদা কমেনি। অন্তর জ্বালা পরিচালনা করেছিলেন মালেক আফসারী।

ফেব্রুয়ারিতেই পরীমনির আরো একটি বহুল প্রত্যাশিত ছবি মুক্তি পেতে যাচ্ছে। গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজ্বাল নামের এই ছবিতে পরীমনি শুভ্রা নামের একটি চরিত্রে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের