,

ভিআইপি লেনের প্রস্তাব প্রত্যাহার চাইল টিআইবি

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবার যানবাহন ও ভিআইপিদের চলাচলের সুবিধার্থে রাজধানীতে আলাদা লেন করার প্রস্তাবকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক আখ্যায়িত করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের প্রস্তাব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। এই প্রস্তাব সংবিধানে বর্ণিত- সুযোগের সমতা, আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, গোষ্ঠী প্রভৃতি কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য প্রদর্শন না করার মহান নীতিসমূহের লংঘন।

টিআইবি মনে করে, আলাদা লেন করে ভিআইপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোন বিশেষ মহলকে অসাংবিধানিক ও অনৈতিক সুবিধা প্রদানের উদ্যোগ গণতান্ত্রিক চর্চার জন্য আত্মঘাতীমূলক। সরকার এ ধরণের অনিয়মকে কোনভাবেই উৎসাহিত করবে না, আমরা এই প্রত্যাশা করি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবটি উত্থাপন ও সমর্থনে মন্ত্রিপরিষদ বিভাগের যুক্তি- ‘ভিআইপিরা ডান দিক দিয়ে যান, উল্টো দিক দিয়ে যান, নানা রকম ঝামেলা হয়’- সম্পূর্ণ অসমর্থনযোগ্য। কারণ পরিচয় কিংবা অবস্থান নির্বিশেষে সবাই আইন মেনে চলতে বাধ্য। যেকোন প্রকার অন্যায্য ও আইনবহির্ভূত আচরণের কারণে অসাংবিধানিক ও বৈষম্যমূলক নিয়ম চালু করা অবিমৃশ্যকারীতামাত্র। এ ধরণের প্রস্তাব ক্ষমতাশালীদের অনৈতিক আচরণে উৎসাহিত করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও জনদূর্ভোগ বৃদ্ধি করবে উল্লেখ করে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের এধরনের প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করে এ সংক্রান্ত কোন বিধি প্রণয়ণ থেকে বিরত থাকতে সংশিষ্ট সব পক্ষকে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী